Our Commitment (আমাদের অঙ্গীকার)
The Sundarban Coalition is committed to providing a safe, accessible, confidential and impartial mechanism for receiving and addressing feedback and complaints. Community members, project participants, stakeholders and other concerned persons may raise concerns about the Coalition, its member organisations, implementing organisations, staff, representatives, vendors or other associated parties. All submissions will be handled with respect for dignity, safety, confidentiality and non-discrimination.
সুন্দরবন কোয়ালিশন মতামত ও অভিযোগ গ্রহণ এবং সমাধানের জন্য একটি নিরাপদ, সহজলভ্য, গোপনীয় ও নিরপেক্ষ ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কমিউনিটির সদস্য, প্রকল্পের অংশগ্রহণকারী, স্টেকহোল্ডার এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি কোয়ালিশন, এর সদস্য সংস্থা, বাস্তবায়নকারী সংস্থা, কর্মী, প্রতিনিধি, ভেন্ডর বা অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের বিষয়ে মতামত বা অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি জমা মর্যাদা, নিরাপত্তা, গোপনীয়তা ও বৈষম্যহীনতার নীতি অনুসরণ করে পরিচালিত হবে।
What Can Be Reported? (কোন বিষয়ে অভিযোগ করা যাবে?)
- Sexual exploitation, abuse, harassment or other safeguarding concerns (যৌন শোষণ, নির্যাতন, হয়রানি বা অন্যান্য সেফগার্ডিং উদ্বেগ)
- Misconduct, abuse of authority or violation of the Code of Conduct (অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার বা আচরণবিধি লঙ্ঘন)
- Irregularities in project implementation, service delivery or aid distribution (প্রকল্প বাস্তবায়ন, সেবা প্রদান বা সহায়তা বিতরণে অনিয়ম)
- Discrimination, exclusion or unfair treatment (বৈষম্য, বর্জন বা অন্যায্য আচরণ)
- Fraud, corruption, financial irregularities or misuse of resources (জালিয়াতি, দুর্নীতি, আর্থিক অনিয়ম বা সম্পদের অপব্যবহার)
- Concerns regarding participant or beneficiary selection (অংশগ্রহণকারী বা উপকারভোগী নির্বাচনের বিষয়ে অভিযোগ)
- Human trafficking, illegal financing or involvement in unlawful activities (মানব পাচার, অবৈধ অর্থায়ন বা বেআইনি কর্মকাণ্ডে সম্পৃক্ততা)
- Violation of local culture, dignity or community rights (স্থানীয় সংস্কৃতি, মর্যাদা বা কমিউনিটির অধিকার লঙ্ঘন)
- Any other action that violates Coalition policy or applicable law (কোয়ালিশনের নীতিমালা বা প্রযোজ্য আইন লঙ্ঘনকারী অন্য কোনো কার্যক্রম)
Who Can Submit a Report? (কারা অভিযোগ বা মতামত জানাতে পারবেন?)
Any community member, project participant, stakeholder, Coalition employee or representative, member organisation, vendor, service provider, media representative or other concerned person may submit feedback or a complaint. A person reporting suspected wrongdoing in good faith may also be treated as a whistleblower and should be protected from retaliation.
সাধারণ জনগণ, কমিউনিটির সদস্য, প্রকল্পের অংশগ্রহণকারী, স্টেকহোল্ডার, কোয়ালিশনের কর্মী বা প্রতিনিধি, সদস্য সংস্থা, ভেন্ডর, সেবা প্রদানকারী, গণমাধ্যম প্রতিনিধি বা অন্য কোনো সংশ্লিষ্ট ব্যক্তি মতামত বা অভিযোগ জানাতে পারবেন। সৎ বিশ্বাসে কোনো সম্ভাব্য অনিয়মের তথ্য প্রদানকারীকে হুইসেলব্লোয়ার হিসেবে বিবেচনা করা হতে পারে এবং তাকে প্রতিশোধমূলক আচরণ থেকে সুরক্ষা দেওয়া উচিত।
How to Submit Feedback or a Complaint (কীভাবে মতামত বা অভিযোগ জানাবেন)
Feedback or complaints may be submitted through any of the following accessible channels. You may choose the method that feels safest and most convenient for you.
নিচের যেকোনো সহজলভ্য মাধ্যমে মতামত বা অভিযোগ জানানো যাবে। আপনার জন্য সবচেয়ে নিরাপদ ও সুবিধাজনক মাধ্যমটি নির্বাচন করতে পারেন।
- Online Feedback & Complaint Form (অনলাইন মতামত ও অভিযোগ ফর্ম)
- Email: info@sundarbancoalition.org
- Telephone call or SMS to an authorised complaints focal person (অনুমোদিত অভিযোগ ফোকাল ব্যক্তিকে ফোন বা এসএমএস)
- Complaint or suggestion box, where available (অভিযোগ বা পরামর্শ বাক্স, যেখানে ব্যবস্থা রয়েছে)
- Written letter or prescribed complaint form (লিখিত চিঠি বা নির্ধারিত অভিযোগ ফর্ম)
- Directly to an authorised Coalition or member-organisation representative (কোয়ালিশন বা সদস্য সংস্থার অনুমোদিত প্রতিনিধির কাছে সরাসরি)
What Happens After Submission?
- The feedback or complaint is received, acknowledged and recorded in the designated register. (মতামত বা অভিযোগ গ্রহণ, প্রাপ্তি স্বীকার এবং নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করা হবে।)
- The designated SCRM Committee and Host Organisation will be informed within 24 hours. (নির্ধারিত SCRM কমিটি ও হোস্ট সংস্থাকে ২৪ ঘণ্টার মধ্যে অবহিত করা হবে।)
- The SCRM Committee will assess the matter and determine the appropriate action under Coalition policies. (SCRM কমিটি বিষয়টি মূল্যায়ন করে কোয়ালিশনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করবে।)
- Where necessary, an impartial investigation will be conducted, including evidence collection and interviews with relevant persons. (প্রয়োজনে নিরপেক্ষ তদন্ত, প্রমাণ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।)
- The investigation findings will be shared with the appropriate management authority, and necessary action will be taken. (তদন্তের ফলাফল যথাযথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।)
- Where contact information is available, the complainant will be informed of the outcome or action taken, subject to confidentiality and legal limitations. (যোগাযোগের তথ্য পাওয়া গেলে গোপনীয়তা ও আইনগত সীমাবদ্ধতা সাপেক্ষে অভিযোগকারীকে ফলাফল বা গৃহীত ব্যবস্থা জানানো হবে।)
- If the complainant is dissatisfied, an appeal may be submitted for further review. The case will be closed after the applicable review and resolution process is completed. (অভিযোগকারী সন্তুষ্ট না হলে পুনর্বিবেচনার জন্য আপিল করতে পারবেন। প্রযোজ্য পর্যালোচনা ও নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন্ন হলে অভিযোগটি বন্ধ করা হবে।)
CRM Principles (অভিযোগ ব্যবস্থাপনার মূলনীতি)
- Confidentiality: Information will be accessed and shared only by authorised persons on a need-to-know basis. (গোপনীয়তা: প্রয়োজনের ভিত্তিতে শুধু অনুমোদিত ব্যক্তিরা তথ্য ব্যবহার বা শেয়ার করবেন।)
- Safety and survivor-centred support: The safety, dignity and wishes of affected persons will be prioritised, with referral to appropriate support services where necessary. (নিরাপত্তা ও সারভাইভার-কেন্দ্রিক সহায়তা: ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিরাপত্তা, মর্যাদা ও ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রয়োজনে উপযুক্ত সহায়তা সেবায় রেফার করা হবে।)
- Impartiality: Complaints will be assessed fairly, without discrimination, conflict of interest or predetermined conclusions. (নিরপেক্ষতা: বৈষম্য, স্বার্থের সংঘাত বা পূর্বনির্ধারিত সিদ্ধান্ত ছাড়া ন্যায্যভাবে অভিযোগ মূল্যায়ন করা হবে।)
- Respect and dignity: Every complainant and concerned person will be treated respectfully. (সম্মান ও মর্যাদা: প্রত্যেক অভিযোগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সম্মানজনক আচরণ করা হবে।)
- No retaliation: A person raising a concern in good faith should not face intimidation, punishment or retaliation. (প্রতিশোধমূলক আচরণ নিষিদ্ধ: সৎ বিশ্বাসে অভিযোগকারীকে ভয়ভীতি, শাস্তি বা প্রতিশোধমূলক আচরণের মুখোমুখি করা যাবে না।)
- Timely and appropriate action: Reports will be referred promptly to the responsible authority, and trained investigators may be appointed where an investigation is required. (সময়সীমাবদ্ধ ও যথাযথ পদক্ষেপ: অভিযোগ দ্রুত দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজন হলে প্রশিক্ষিত তদন্তকারী নিয়োগ করা হবে।)
Anonymous Reporting (বেনামে অভিযোগ)
You may submit feedback or a complaint without providing your name or contact details. Anonymous reports will be reviewed based on the information available. However, anonymity may limit our ability to request clarification, communicate the outcome or conduct a complete investigation. Providing clear and specific information will help us assess the matter effectively.
আপনি নাম বা যোগাযোগের তথ্য না দিয়েও মতামত বা অভিযোগ জমা দিতে পারেন। পরিচয়বিহীন অভিযোগে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করা হবে। তবে পরিচয় গোপন থাকলে অতিরিক্ত তথ্য চাওয়া, ফলাফল জানানো বা পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার সুযোগ সীমিত হতে পারে। স্পষ্ট ও নির্দিষ্ট তথ্য প্রদান করলে বিষয়টি কার্যকরভাবে মূল্যায়ন করতে সহায়তা করবে।
Good Faith Reporting (সৎ বিশ্বাসে অভিযোগ প্রদান)
Reports should be submitted honestly and based on information the person reasonably believes to be true. A concern raised in good faith will not be treated as misconduct merely because it is not ultimately substantiated. However, knowingly providing false or malicious information may be considered a violation of the applicable Code of Conduct and may result in appropriate action.
অভিযোগ সৎভাবে এবং অভিযোগকারীর যুক্তিসংগতভাবে সত্য বলে বিশ্বাস করা তথ্যের ভিত্তিতে জমা দিতে হবে। সৎ বিশ্বাসে উত্থাপিত কোনো অভিযোগ শেষ পর্যন্ত প্রমাণিত না হলেও শুধু সেই কারণে সেটিকে অসদাচরণ হিসেবে গণ্য করা হবে না। তবে জেনেশুনে মিথ্যা বা বিদ্বেষপূর্ণ তথ্য প্রদান প্রযোজ্য আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হতে পারে।
Important Notice (গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি)
This mechanism is not monitored as an emergency service. If someone is in immediate danger or requires urgent medical, protection or law-enforcement assistance, contact the appropriate local emergency service or responsible authority without delay.
এই ব্যবস্থা জরুরি সেবা হিসেবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয় না। কেউ তাৎক্ষণিক বিপদে থাকলে অথবা জরুরি চিকিৎসা, সুরক্ষা বা আইনশৃঙ্খলা সহায়তার প্রয়োজন হলে দ্রুত উপযুক্ত স্থানীয় জরুরি সেবা বা দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।